কেমন হল এ বছর CAT পরীক্ষার ফলাফল? জেনে নিন

 


ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) কোঝিকোড় আজ, ২৪ ডিসেম্বর, ২০২৫ তারিখে কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট) ২০২৫-এর ফলাফল ঘোষণা করেছে। পাশাপাশি এদিন স্কোরকার্ডও প্রকাশ করা হয়েছে করেছে। এই বছর, ১২ জন প্রার্থী নিখুঁত ১০০ পার্সেন্ট অর্জন করেছেন। ২৬ জন পরীক্ষার্থী ৯৯.৯৯ পার্সেন্ট পেয়েছেন। যে সকল প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তারা অফিসিয়াল ক্যাট ওয়েবসাইট iimcat.ac.in থেকে তাদের স্কোরকার্ড দেখতে এবং ডাউনলোড করতে পারবেন।

এ বছর মোট ৩৮ জন প্রার্থী ১০০ বা ৯৯.৯৯ পার্সেন্ট স্কোর করেছেন। এদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ৪ জন মহিলা প্রার্থী ছিলেন। ৯৯.৮ পার্সেন্ট স্কোর করা প্রার্থীর সংখ্যা ৯৯.৯৯ পার্সেন্ট স্কোর করা প্রার্থীর সংখ্যার সমান ছিল- অর্থাৎ ২৬ জন। এদের মধ্যে ২১ জন পুরুষ এবং ৫ জন মহিলা প্রার্থী ছিলেন।  যেসব প্রার্থী ১০০ শতাংশ স্কোর করেছেন, তাদের মধ্যে তিনজন দিল্লির, দুজন করে হরিয়ানা ও গুজরাটের এবং একজন করে উত্তর প্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও ওড়িশার।

২৬ জন প্রার্থী ৯৯.৯৯ শতাংশ স্কোর করেছেন। এদের মধ্যে পাঁচজন হরিয়ানার, চারজন করে উত্তর প্রদেশ ও হরিয়ানার, তিনজন রাজস্থানের, দুজন করে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশের এবং একজন করে গুজরাট, দিল্লি, ছত্তিশগড় ও অন্ধ্রপ্রদেশের।

২.৯৫ লক্ষ রেজিস্টার্ড প্রার্থীর মধ্যে, ১.১০ লক্ষ ছিলেন মহিলা, ১.৮৫ লক্ষ পুরুষ এবং ৯ জন ছিলেন তৃতীয় লিঙ্গের প্রার্থী। ক্যাট ২০২৫ পরীক্ষায় অংশগ্রহণকারী মোট প্রার্থীর সংখ্যা ছিল ২.৫৮ লক্ষ। তাদের মধ্যে ০.৯৭ লক্ষ ছিলেন মহিলা, ১.৬১ লক্ষ ছিলেন পুরুষ এবং ৯ জন ছিলেন রূপান্তরকামী প্রার্থী। 

আইআইএমগুলো ক্যাট ২০২৫-এর স্কোর এবং প্রতিটি প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট নির্বাচন মানদণ্ডের উপর ভিত্তি করে তাদের নিজস্ব সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করবে। আইআইএমগুলো ছাড়াও, ৯৩টি নন-আইআইএম প্রতিষ্ঠানও তাদের ম্যানেজমেন্ট প্রোগ্রামে ভর্তির জন্য ক্যাট ২০২৫-এর স্কোর ব্যবহার করবে।